বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সাদুল্লাপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুদি ব্যবসায়ী নিহত
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত নুরুন্নবী মিয়া(৩৫) নামের এক মুদি ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

নিহত ব্যবসায়ী নুরুন্নবী উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর বাজার মোড় এলাকার মুদি ব্যবসায়ী ও মৃত আলীম উদ্দিনের ছেলে।

রোববার (২ নভেম্বর) সকালে রংপুরের একটি বেসরকারি  মেডিকেল কলেজ হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়রা জানান, গত ২৮ অক্টোবর দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন নুরুন্নবী। এরইমধ্যে পূর্ব পরিকল্পিত ভাবে পথিমধ্যে অন্ধকারে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ভাবে  ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে  গুরুতর আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, নুরুন্নবী মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  গাইবান্ধা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close