প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৬:৪৬ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৬:৪৯ PM

সংগৃহীত ছবি
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তৃতীয় ধাপের হালনাগাদের পর খসড়া ভোটার তালিকায় ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।
আজ রবিবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। এছাড়াও হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।
দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে জানিয়ে ইসি সচিব বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।
স্বদেশ প্রতিদিন/এমএএম