প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৬:৪৪ পিএম

নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
গত শনিবার (১ নভেম্বর) বিকেলে ভীমপুর কারিগরি কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন উপজেলা জেএসডি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও পৌর সাধারণ সম্পাদক ফিরোজ আলম।
সভায় জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জেএসডি’র সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসডি’র কেন্দ্রীয় নেতা আমির হোসেন বিএসসি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোয়াখালী জেলা জেএসডি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম খোকন ও ১নং শাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা জেএসডি নেতা মোহাম্মদ আব্দুল্লাহ খোকন। সভায় বক্তব্য রাখেন, জেএসডি নেতা কামাল হোসেন ভূঁইয়া ও ফজলে আলম প্রমূখ।
বক্তারা নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়ে বলেন, সংস্কার না হলে নির্বাচনে যারাই সরকার গঠন করে তাঁরাই স্বৈরাচারী হতে বাধ্য হবে। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচার ব্যবস্থা এখনো বহাল রয়েছে। সংস্কারের মাধ্যমে স্বৈরাচারের পথ বন্ধ করে তারপর নির্বাচন দিলে জনগণ সুশাসন দেখতে পাবে।
সভায় বক্তারা স্বাধীনতার পতাকা উত্তোলক জাতীয় বীর জেএসডি সভাপতি আ.স.ম আবদুর রবের সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
স্বদেশ প্রতিদিন/এমএস