বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
এ মাসেই তিনটি লঘুচাপ, আসছে শীতও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৬:৪১ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৭:০২ PM

ঘনিয়ে আসছে শীতকাল। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ নভেম্বর থেকেই দেশের উত্তরাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। মাসের শেষ নাগাদ শীত ছড়িয়ে পড়বে সারাদেশে।


এরই মধ্যে নতুন আশঙ্কা—চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে তিনটি লঘুচাপ, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পাশাপাশি বৃষ্টিপাতও স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে, যা বাড়িয়ে দেবে শীতের অনুভূতি।


রবিবার (২ নভেম্বর) নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে দেশের দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে। একই সঙ্গে কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।


বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সব ঠিক থাকলে ১০ নভেম্বর থেকে রংপুর ও পঞ্চগড় অঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটবে, আর মাসের শেষ দিকে সারাদেশে তা অনুভূত হবে। তবে ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।


আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে উত্তরাঞ্চলে শীত শুরু হবে—বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায়। পরে তা ক্রমান্বয়ে পুরো দেশে ছড়িয়ে পড়বে। ঢাকায় শীত ভালোভাবে শুরু হবে ডিসেম্বরের প্রথমার্ধে।


বিশেষজ্ঞদের ধারণা, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও তীব্র হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  লঘুচাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close