বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মোংলায় মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল এলাকাবাসী
মোংলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৬:৩৫ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৯:০২ PM

মোংলায় মাদকবিরোধী যুব সমাজের উদ্যোগে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে ধরে  পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

 শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা পাখিমারা কাঠের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে এলাকাবাসী আটকে রাখে। পরে মোংলা চটেরহাট পুলিশ ক্যাম্পের মাধ্যমে  থানায়  সোপর্দ করা হয়। আটক মাদক ব্যাবসায়ী মোঃ ময়েন উদ্দিন মল্লিক (৪২)। তিনি সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসহাক মল্লিকের ছেলে। 

আরও পড়ুন
এলাকাবাসী জানান, শনিবার রাতে নিজের ঘেরের পাশে থাকা ঘরে মাদক সেবন ও বেচাকেনার প্রস্তুতি নিচ্ছিলেন ময়েন উদ্দিন। এসময় সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা ঘেরাও করে তাকে ধরে ফেলে। পরে তার কাছ থেকে বিক্রির জন্য  ১০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও কিছু পোড়া টাকা উদ্ধার করে। 

স্থানীয়দের অভিযোগ, ময়েন উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার কারণে এলাকার তরুণ সমাজ ধীরে ধীরে নষ্ট হয়ে পড়ছে। এ ছাড়া, ৫ আগস্টের পর থেকে এলাকায় ঘন ঘন চুরির ঘটনা ঘটছে — কয়েকটি ঘরে চুরি, একটি মোটরসাইকেল চুরি এবং বাংলালিংক টাওয়ারের যন্ত্রাংশ চুরির ঘটনাও ঘটে। এসব ঘটনার সঙ্গেও এলাকার চিহ্নিত আরও কিছু মাদক ব্যবসায়ীর যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় থানার এ কর্মকর্তা। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  মোংলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close