প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৫:৩২ পিএম

কক্সবাজারের পেকুয়ায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ হাছান (৮) ও নুরী (১০) নামের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার ( ২ নভেম্বর) দুপুরে উপজেলার টৈটং ইউনিয়নের কইড়ার পাড়া এলাকায় এঘটনাটি ঘটে। নিহত দুই ভাই বনকানন এলাকার মো: আমিনের সন্তান।
স্থানীয়রা জানান, দুই ভাই টৈটং কইড়ার পাড়ায় খালার বাড়িতে বেড়াতে এসে দুপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়, পরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হক বলেন, খালার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএস