মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কপ-৩১ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর      ● মাদ্রাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট, ৪ জনের অবস্থা গুরুতর      ● ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু      ● ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পরিবেশ অধিদপ্তরের মোবাইলকোর্টে পরিবেশ দূষণকারী ১০ কারখানা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন      ● অর্থপাচার: এশিয়ার শীর্ষ ১০-এ বাংলাদেশ      ● ইরান যুদ্ধের দায়ে অভিশংসনের মুখে হেগসেথ      ● সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবারও হামলা      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল শোধনাগারে বড় অগ্নিকাণ্ড      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শুরু      ● নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ৬৩ শিক্ষার্থী      
দেশে ফিরেছেন সাড়ে ৫ লাখ সিরীয় শরণার্থী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৩:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে প্রায় ৫ লাখ ৫০ হাজার সিরীয় শরণার্থী দেশে ফিরে গেছেন বলে জানিয়েছেন, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।

গতকাল শনিবার (১ নভেম্বর) ইস্তাম্বুলে তিনি এ তথ্য জানান।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমানে তুরস্কে প্রায় ২৪ লাখ সিরীয় শরণার্থী অবস্থান করছেন, যদিও এক সময় এই সংখ্যা ছিল ৩৫ লাখেরও বেশি।”

তবে জাতিসংঘের তথ্যমতে, “এখনও ৭০ লক্ষাধিক সিরীয় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এবং ৪৫ লাখের বেশি শরণার্থী বিদেশে অবস্থান করছেন।”

অন্যদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর থেকে ১১ লাখ ৬০ হাজার সিরীয় নিজ দেশে ফিরে গেছেন এবং প্রায় ১৯ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ তাদের নিজ বাড়িতে ফিরতে সক্ষম হয়েছেন।

সূত্রঃ এএফপি


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  তুরস্ক   সিরীয়   শরণার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close