সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
হাঁটুর বয়সী যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন মালাইকার
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৩:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা। আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যের ইতি টেনেছিলেন আগেই। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের ‘পোক্ত’ প্রেমেও ভাঙন ধরেছে।

বলিউড পাড়ায় সম্প্রতি গুঞ্জন উঠেছে হাঁটুর বয়সী এক যুবকের সাথে প্রেমে মজেছেন এই গ্লেমার লেডি। 

উল্লেখ্য, গত বছর অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। মাসখানেক ধরে তারা একে-অপরকে ডেট করছেন। গত বছর জুলাই মাসে স্পেনে ছুটি কাটানোর সময়েও মালাইকার ফ্রেমে ধরা পড়েছিল তারা। 

এদিকে মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় শিল্পী এনরিক ইগলেসিয়াসের একটি ‘হাইভোল্টেজ’ কনসার্ট। সেখানেই মালাইকার ঘনিষ্ঠ রসায়ন লেন্সবন্দি হয়েছে।



সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে জোর গুঞ্জন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দু’জনকেই রং মিলান্তি সাদা পোশাকে কনসার্ট উপভোগ করতে দেখা যায়। 

মালাইকা যার প্রেমে পড়েছেন, তিনি হিরে ব্যবসায়ী, নাম হর্ষ মেহেতা। মালইকার সঙ্গে তার বয়সের পার্থক্য প্রায় উনিশ বছর।

এদিকে মালাইকার এই ছবিকে ঘিরে বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা সামজিক যোগাযোগ মাধ্যমে এই ছবির পক্ষে এবং বিপক্ষে নানা পোস্ট ও মন্তব্য করে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  যুবক   প্রেম   মালাইকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close