সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
নারী বিশ্বকাপের ফাইনাল আজ, যেভাবে দেখবেন খেলা..
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ২:৩৪ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৫:৩৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত ও দক্ষিণ আফ্রিকা আজ মুখোমুখি হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। 

আজ রবিবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় বিকালে ৩টা ৩০ মিনিটে শুরু হবে ফাইনাল ম্যাচটি।

এর আগে, প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিলেন লরা উলভার্টেরা। আর দ্বিতীয় সেমিফাইনালে হট ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।

উল্লেখ্য, ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১। এছাড়া অনলাইনেও ম্যাচটি দেখার সুযোগ রয়েছে টফি লাইভে সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে।

প্রসঙ্গত, ভারত ও দক্ষিণ আফ্রিকা নারী দল আগে কোনো দিন নারীদের ওয়ানডে বিশ্বকাপ জেতেনি। ফাইনালে ভারতের শক্তির জায়গা তাদের ব্যাটিং। ২০০৫ ও ২০১৭ সালে নারী বিশ্বকাপের ফাইনাল খেললেও দুবারই স্বপ্নভঙ্গ হয় তাদের। আট বছর পর ভারত আবার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়াকে হারিয়ে। এবার আর শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না তারা।


ভারত অধিনায়ক বলেন, “আমরা জানি ফাইনালে হারতে ঠিক কী রকম লাগে। এবার চাই জয়ের অনুভূতির স্বাদ নিতে। আশা করি, দিনটা আমাদের কাছে বিশেষ একটা দিন হতে চলেছে। অনেক পরিশ্রম করেছি আমরা। যতবার আমরা মাঠে নেমে খেলা উপভোগ করেছি এবং নিজেদের সেরাটা দিয়েছি, ততবারই ইতিবাচক ফল হয়েছে। আমি নিশ্চিত গোটা দেশও আমাদের নিয়ে গর্বিত। তার মান তো রাখতেই হবে।”


এদিকে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বলেন, “আমরা আমাদের সমর্থকদের হতাশ করতে চাইনা। আমাদের দলের সবাই বেশ ফ্রমে আছে, আমরা আমাদের প্রথম বিশ্বকাপ জয়ের জন্য অপেক্ষা করছি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নারী   বিশ্বকাপ   ক্রিকেট   ভারত   দক্ষিণ আফ্রিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close