বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
৬৭ হাজার টাকায় বিক্রয় পদ্মার একটি পাঙাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ২:২২ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ২:২৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে এক জেলের জালে। এরপর মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে ৬৭ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

আজ রবিবার (২ নভেম্বর) ভোরে সোনাই হলদারের জালে মাছটি ধরা পড়ে। 

সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে মাছের ওজন দিয়ে দেখা যায় মাছের ওজন ২৬ কেজি। সেখানে প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়। ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ৬০০ টাকায় ক্রয় করেন।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ঘাট এলাকার বাসিন্দা জেলে সোনাই হালদার। শনিবার সন্ধ্যায় নদীতে মাছ শিকারে যায়। ভোরে কলাবাগান এলাকায় নদীতে ফেলে রাখা জাল তুলতেই বড় আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়ে। 

শাহজাহান শেখ বলেন, “রবিবার আড়তে মাছ কিনতে যাই। সেখানে বড় আকৃতির পাঙাশ মাছের নিলাম হয়। আমি ৬৭ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করেছি। সামান্য লাভে মাছটি বিক্রি করবো। দেশের বিভিন্ন স্থানে মুঠোফোনে বিক্রির চেষ্টা করছি।”

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, “পদ্মা-যমুনার মোহনা রাজবাড়ীর গোয়ালন্দ। সেখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। পদ্মার মাছ বেশ সুস্বাদু তাই দাম বেশি। তবে মাছগুলো বাজারে প্রকাশ্য নিলামে বিক্রি হয়।”

উল্লেখ্য, প্রায় সময়ই এই নদীতে বিভিন্ন আকারের বড় বড় মাছ পাওয়া যায়। তবে বর্তমানে এই পাঙাশ মাছটিকে ঘিরে স্থানীয় জেলেদের মাঝে বেশ উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হাজার   টাকা   বিক্রয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close