বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপি মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সমন্বয় বাড়াতে গঠন করল সাতটি বিশেষ টিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১২:২৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিএনপি নিজেদের সাংগঠনিক বার্তা জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে। মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম এবং দলের তৃণমূলের সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্দেশ্যে দলটি একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় এই কৌশলগত পরিকল্পনা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই সমন্বিত কার্যক্রম পরিচালনার জন্য গঠিত ৭টি বিশেষ টিম এবং তাদের প্রধানদের নাম ঘোষণা করেন।

নির্ধারিত টিম ও নেতৃত্বের মধ্যে রয়েছে-
১) স্পোকসপারসন-ড. মাহদী আমিন
২) প্রেস-ড. সালেহ শিবলী
৩) টিভি ও রেডিও-ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল
৪) বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক-ড. জিয়াউদ্দিন হায়দার
৫) অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক-এ কে এম ওয়াহিদুজ্জামান
৬) কনটেন্ট জেনারেশন-ড. সাইমুম পারভেজ
৭) রিসার্চ ও মনিটরিং-রেহান আসাদ

বিএনপি জানিয়েছে, নতুন এই কাঠামো দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা মজবুত করবে এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও সুশৃঙ্খলভাবে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করবে।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ টিমগুলো নিশ্চিত করবে যে দলের অবস্থান জনগণের সামনে তথ্যভিত্তিক, সুসংগঠিত এবং সময়োপযোগীভাবে উপস্থাপিত হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  বিএনপি   মিডিয়া   তৃণমূল   সমন্বয়   সাতটি   বিশেষ টিম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close