বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’ নিয়ে এলেন পুতিন, উদ্বেগে ইউরোপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১২:১৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, দেশটি সফলভাবে নতুন পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো ‘পসাইডন’-এর পরীক্ষা সম্পন্ন করেছে। মস্কোর এক হাসপাতালে আহত সৈন্যদের দেখতে গিয়ে তিনি এই তথ্য জানিয়েছেন।

পুতিন বলেন, ‘এর মতো অস্ত্র বিশ্বের আর কোথাও নেই।’ গ্রিক পুরাণের সমুদ্রদেবতার নামে নামকরণ করা এই টর্পেডো সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এটি বিশাল তেজস্ক্রিয় সমুদ্রঢেউ তৈরি করে উপকূলীয় অঞ্চল ধ্বংস করতে সক্ষম।

২০১৮ সালে প্রথমবার পসাইডনের কথা প্রকাশ্যে আসে। রুশ গণমাধ্যমের দাবি, এটি ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে চলতে পারে এবং এর গতিপথ বদলানো প্রায় অসম্ভব।

এর আগে গত ২১ অক্টোবর রাশিয়া ‘বুরেভেস্তনিক’ নামের এক নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দেশটির দাবি, এটি বিশ্বের যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।

তবে বিশ্লেষকরা বলছেন, এসব ঘোষণার পেছনে সামরিকের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি। রাশিয়া-বিশেষজ্ঞ মার্ক গ্যালিওটি বিবিসিকে বলেন, “এগুলো পৃথিবী ধ্বংসকারী ‘আর্মাগেডন অস্ত্র’, যা কেবল প্রতিশোধে ব্যবহারের জন্যই তৈরি।”

তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধ স্থবির হয়ে পড়ায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞায় চাপে পড়ে পুতিন এখন শক্তি প্রদর্শনের মাধ্যমে দৃষ্টি ফেরাতে চাইছেন।

এদিকে, পুতিনের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনীকে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। ক্রেমলিন অবশ্য দাবি করেছে, রাশিয়ার পরীক্ষাগুলো “পারমাণবিক নয়”, বরং ডেলিভারি সিস্টেম যাচাই ছিল।

পুতিনের এই হুমকিতে ইউরোপজুড়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধের সাড়ে তিন বছর পার হলেও রাশিয়ার সেনারা বড় কোনো সাফল্য অর্জন করতে না পারায় মস্কো আবারও সামরিক শক্তি প্রদর্শনের পথে দাঁড়িয়েছে।

সূত্র: বিবিসি

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  পারমাণবিক   টর্পেডো   পসাইডন   পুতিন   ইউরোপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close