শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
চুপ্পুর কাছ থেকে সার্টিফিকেট নেয়ার চেয়ে বিষ খাওয়াই ভালো: হাসনাত
‎পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৯:০৫ পিএম আপডেট: ০১.১১.২০২৫ ৯:১০ PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চুপ্পুর কাছ থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয়, এর চাইতে আমাদের সবাইকে বিষ খেয়ে মরে যাওয়া ভালো।

‎আজ শনিবার (০১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, “বিপ্লবের সার্টিফিকেট যদি নিতে হয় চুপ্পুর কাছ থেকে, তাহলে সেটা মানে- ছোট হাসিনার কাছ থেকে নেওয়া। আসলে ওনারা বড়টার কাছ থেকে নিতে চায়, কিন্তু বলতে পারে না। একজন মুক্তিযোদ্ধাকেও যদি বলেন চুপ্পুর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে- তাকে রাজি করাতে পারবেন না।”

‎তিনি আক্ষেপ করে আরো বলেন, “বিএনপি বলে আমরা জামায়াত, আবার জামায়াত বলে আমরা বিএনপি- তার মানে আমরা ঠিক পথেই আছি। একসময় ডানপন্থীরা আমাদের বামপন্থী বলত, আবার বামপন্থীরা বলত আমরা ডানপন্থী। এর মানে আমরা মধ্যপন্থায় আছি। আমরা বিএনপি নই, জামায়াতও নই।”

‎হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, “আমরা আমাদের মৌলিক অবস্থান থেকে কখনো সরে যাইনি। জোটে কাকে নেব তা আমরা ঠিক করব- যারা সংস্কার, ইনস্টিটিউশনাল ইনফরমেশন এবং কনস্টিটিউশন রিফর্মেশনের পক্ষে থাকবে, তারাই আমাদের সঙ্গে থাকবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাংলাদেশের সংস্কারের পক্ষে যারা- আমরা তাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ব।”

‎জুলাই সার্টিফিকেট প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে তো জুলাই সনদে সিগনেচার করছেন। আগে আমরা বলেছিলাম, আগে দেখাতে হবে- তারপর আমরা সই করব কি না ঠিক করব। তখন আমাদের বিরোধিতা করা হয়েছিল, এখন তারাই আমাদের পথে আসছে। জরিনার কথা বলে সকিনার সিগনেচার দেয়- এভাবে হবে না।”

‎সভায় জেলা এনসিপির সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন। 

এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস
‎


আরও সংবাদ   বিষয়:  চুপ্পু   সার্টিফিকেট   হাসনাত আব্দুল্লাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close