প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৯:১১ পিএম আপডেট: ০১.১১.২০২৫ ৯:৪৫ PM

সংগৃহীত ছবি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যান বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তবে এই সাক্ষাৎ আগে থেকে নির্ধারিত ছিল না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র।
হঠাৎ এই সাক্ষাতের কারণ আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও সেনা সদর সূত্র জানিয়েছে, এটি সৌজন্য সাক্ষাৎ নয়; বরং আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আমন্ত্রণ জানানো এবং সেই উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্রিফ করতেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র আরও জানিয়েছে, সাক্ষাতের বিষয়ে আগে থেকে কোনো আনুষ্ঠানিক সূচি ছিল না।