সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন, ছাড়েনি কোনো জাহাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৩:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সেন্টমার্টিন দ্বীপ। তবে প্রথম দিন কক্সবাজার থেকে কোনো পর্যটকবাহী জাহাজ ছেড়ে যায়নি।

পর্যটকদের মতে, কক্সবাজার শহর থেকে দ্বীপে পৌঁছাতে প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা সময় লাগে। ফলে সেখানে রাত্রিযাপন ছাড়া একই দিনে ফিরে আসা বাস্তবসম্মত নয়।

জাহাজ মালিকরা জানান, পর্যটকের আগ্রহ কম থাকায় জাহাজ ছাড়তে পারেননি তারা। সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী, নভেম্বরে সেন্টমার্টিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকরা সেখানে রাতযাপন করতে পারবেন।

উল্লেখ্য, দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষার উদ্দেশ্যে গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়। পরে ১ নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পুনরায় পর্যটকদের জন্য দ্বীপটি উন্মুক্ত করা হয়েছে


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সেন্টমার্টিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close