সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
পাথর ও বালু খাওয়ার জন্য - আবু সাঈদ, মুগ্ধরা জীবন দেয়নি: সাবেক কেন্দ্রীয় শিবির সভাপতি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১০:৫৯ পিএম
সাবেক কেন্দ্রীয় শিবির সভাপতি

সাবেক কেন্দ্রীয় শিবির সভাপতি

শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও মানিকগঞ্জ- ২ ( সদর আংশিক, সিংগাইর- হরিরাপমুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান বলেছেন, পাথর, বালু, বন জঙ্গল লুট করার জন্য- আবু সাঈদ, মুগ্ধরা জীবনা দেয়নি। আমি বিশ্বাস করি, আবু সাঈদ ও মুগ্ধদের যারা ভালবাসেন তারা এবার দারি পাল্লায় ভোট দিবে।

তিনি শুক্রবার সকাল ১০ টার দিকে তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক ব্রীজ সংলগ্ন বাজারে নির্বাচনী গণসংযোগ করে পরে স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পাথর ও বালু খেয়ে একটি মহল এত সুনাম অর্জন করেছেন যে, কবর থেকে আবু সাঈদ ও মুগ্ধরা দীর্ঘ স্বাস ছাড়ছেন। ঐ মহল অল্প দিনে যে দুর্নীতি করেছেন, অপরদিকে জামায়াতের কোন নেতা টেম্পু ষ্ট্যান্ড, বালু মহল, নদী রাস্তা ঘাট দখল করেনি। 

একদিকে পিআর পদ্ধতি দাবী অপরদিকে প্রার্থীরা গণ সংযোগ করছেন, দ্বৈত নীতি অবলম্বন করছেন এমন প্রশ্নের উত্তরে মুহাম্মদ জাহিদুর রহমান বলেন, যুদ্ধ সব ফ্রন্টে চালাতে হয়। পিআর পদ্ধতি দাবী করা হচ্ছে, কিন্তু আদায় হয়নি। তাছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন হলেও ৩০০ প্রার্থী লাগবে। তাই আমরাই একমাত্র রাজনৈতিক দল, ৩০০ আসনে পদপ্রার্থী দেওয়া হয়েছে। একটা আসনের প্রার্থী ঘোষনায় কোন দ্বিমত হয়নি। কোন বিরুদ্ধ হয়নি। রাস্তা ঘাট অবরোধ হয়নি। এ প্রার্থী ঘোষনাটাও একটি যোগ্যতা। 

তিনি আরো বলেন, আমাদের দেশের পুলিশ সদস্যরা বিভিন্ন দেশে শান্তি মিশনে গিয়ে গোল্ড মেডেল পান, কিন্তু আমাদের দেশে তাদের বিরুদ্ধে উঠে নানান অভিযোগ। আমরা ক্ষমতায় গেলে আমাদের দক্ষ ও দেশ প্রেমিক পুলিশ সদস্যদের পরিবেশ নিশ্চিত করতে পারি, তাহলে পুলিশ দেশেও গোল্ড মেডেল পাবে এবং প্রশংসায় ভাসবে।

মুহাম্মদ জাহিদুর রহমান বলেন, এখন যারা দুর্নীতি করেন, দেশে অনেক যোগ্য পুলিশ অফিসার, মন্ত্রণালয়ে এমন কর্মকর্তা আছেন। যাদের এখনও সঠিক স্থানে পদায়ন করা হয়নি। তাদের যোগ্য স্থানে বসানো গেলে দুর্নীতি কমে যাবে। 

পরে তিনি দিনভর সদর উপজেলা ও হরিরাপমুরের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ও গ্রামে নির্বাচনী প্রচারাণা করেন।  

এসময় মানিকগঞ্জ ০২ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমানের নির্বাচনী আসন পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট মুহাম্মদ জামাল উদ্দিন ছাড়াও জেলা, হরিরামপুর জামায়াতের বিভিন্ন অংগ সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  পাথর ও বালু   খাওয়ার জন্য   আবু সাঈদ   মুগ্ধ   সাবেক   কেন্দ্রীয়   শিবির সভাপতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close