শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরের আ.লীগ নেতা শাহারুল ঢাকায় আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৯:২৮ পিএম
সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলাম

সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলাম

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা শিশু মেলা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক। এদিকে, একই দিন যশোরে শাহারুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

শাহারুলের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, তিনি ওই এলাকায় চলাফেরা করতেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্থানীয় অনেকে জানতেন। 

এছাড়া তিনি প্রায়ই ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতেন। ঢাকাতেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বুধবার যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার করতে যেয়ে দুইজন আটক হন। এ ঘটনায় বৃহস্পতিবার তিনিসহ১০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব  বলেন, আমরা মাত্র খবর পেয়েছি। সংশ্লিষ্ট থানা আমাদের জানিয়েছে। তবে, তার বিরুদ্ধে নতুন মামলা হবে কি না বা যশোরের মামলায় তাকে আটক দেখানো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। উল্লেখ্য, শাহারুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি একাধিকবার গ্রেফতারও হয়েছেন। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন শাহারুল। এমনকি সরকার পরিবর্তনের পরও তিনি আওয়ামী লীগের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছিলেন এবং বর্তমান সরকার ও বিএনপিকে নিয়ে নানা মন্তব্য করছিলেন।

ঢাকা শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ ইমাউল হক বলেন, হঠাৎ খবর আসে স্থানীয় জনতা নাশকতার পরিকল্পনা করছিল—এমন সন্দেহে একজনকে আটক করেছে। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ঢাকা আদালতে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক।

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ ইমাউল হক জানান, চলতি মাসের ২১ অক্টোবর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়, যার নম্বর ২৩। রাতভর জিজ্ঞাসাবাদে উঠে আসে, শাহারুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থান করছিলেন। এমনকি ওই মামলার আসামিদের সাথেও তার সখ্যতা রয়েছে। তদন্তে আরও উঠে এসেছে, ওই মামলার ঘটনার সঙ্গে শাহারুলের সম্পৃক্ততা রয়েছে। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এদিকে, কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, শাহারুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওই মামলাগুলোতে তাকে শ্েযান অ্যারেস্ট দেখানোর প্রক্রিয়া চলছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  যশোর   আ.লীগ নেতা   শাহারুল   ঢাকা   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close