বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতির সঙ্গে প্রতারণার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৪:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ২৭০ কার্যদিবস আলোচনা চলার পরও যেসব বিষয়ে দলগুলোর মতভেদ বা বিএনপির ভিন্নমত ছিল, সেগুলো স্পষ্ট না করেই এখন একটি আদেশ জারির উদ্যোগ নেওয়া হচ্ছে। ভোটের প্রশ্নে সেই ভিন্নমত বা ডিসেন্টিং বিষয়গুলো সম্পূর্ণ উপেক্ষা করে সনদ ঘোষণার চেষ্টা চলছে। এটি জাতির সঙ্গে এক ধরনের প্রতারণা, আর এই প্রতারণার বিরুদ্ধেই আমরা ‘না’ বলছি।

তিনি আরও বলেন, বিএনপি শুরু থেকেই বলছে—আমাদের যেদিন নির্বাচন হবে, সেদিন আমরা গণভোটটি করব। আমরা লক্ষ করলাম, সে ব্যাপারে একেবারে ন্যূনতম কর্ণপাত না করেই গণভোটের কথা বলা হচ্ছে। 

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন তিনি।

জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে বিএনপি কী করবে, এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেত্রী বলেন, জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয়, সরকার থেকে যদি সিদ্ধান্ত হয়, তাহলে সময়ের সঙ্গে যেটা করার দরকার বিএনপি দলীয় আলাপ-আলোচনার পরে সিদ্ধান্ত নেবে। ফেব্রুয়ারিতে যেই নির্বাচন নির্ধারিত হয়েছে, সেটা যদি কোনো কারণে পিছিয়ে যায় বা দ্রুত নির্বাচনের পথে না যায়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যে শক্তি থাকার কথা, সেটি আর থাকবে না।  
 
তিনি বলেন, গণভোটে মূলত সাংবিধানিক প্রশ্ন জড়িত। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের প্রধান চিন্তা এসব নয়—তারা ভাবছে না উচ্চকক্ষ, নিম্নকক্ষ বা গণভোট কবে হবে। তাদের চিন্তা এখন অন্যত্র—বাজারে সস্তায় জিনিসপত্র পাওয়া যাচ্ছে কি না, খাবারদাবার কেনা যাচ্ছে কি না, চিকিৎসা সেবা কতটা সহজলভ্য, ওষুধ স্বল্পমূল্যে বা বিনামূল্যে পাওয়া যাচ্ছে কি না, হাসপাতালগুলো সেবা দিচ্ছে কি না, সন্তানরা পড়াশোনা শেষে চাকরি পাচ্ছে কি না কিংবা বিদেশে গিয়ে আয় করে পরিবার চালাতে পারছে কি না—এসবই তাদের বাস্তব চিন্তা। ফলে যখন তারা দেখবে গণভোট এমন একটি বিষয়ে হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কহীন, তখন ‘না’ ভোটের জয়ের সম্ভাবনাই বেশি থাকবে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  জাতির সঙ্গে প্রতারণা   বিরুদ্ধে    আমরা    অবস্থান   নিয়েছি   রুমিন ফারহানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close