বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
বোনের বিয়ের বাজার শেষে ডাকাতের কবলে যুবক, জনতার হাতে আটক ১
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১২:৩০ পিএম
বোনের বিয়ের বাজার শেষে ডাকাতের কবলে যুবক, জনতার হাতে আটক ১

বোনের বিয়ের বাজার শেষে ডাকাতের কবলে যুবক, জনতার হাতে আটক ১

চট্টগ্রামের আনোয়ারায় পিএবি সড়কে সংঘবদ্ধ ডাকাত চক্রের শিকার হয়েছেন এক যাত্রী। বোনের বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ডাকাতদের হামলায় আহত হন তিনি। স্থানীয়দের তৎপরতায় চক্রের একজন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শোলকাটা মেডিকেল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী জিশু কান্তি সুশীল (৩০), বাঁশখালী উপজেলার মধ্যম ইলশা গ্রামের শীল পাড়ার অজিত কান্তি শীলের ছেলে।

জিশু কান্তি বলেন, “মইজ্জারটেক থেকে লোকাল সিএনজিতে উঠে গুনাগরি যাচ্ছিলাম। পথে সিএনজির চালক ও অন্যান্য যাত্রীদের যোগসাজশে আমাকে কালাবিবির দিঘি মোড় থেকে আনোয়ারার দিকে নিয়ে আসে। পরে ছুরি ধরে আমার কাছে থাকা মোবাইল ফোন, রূপার ব্যাচলেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়, তবে একজনকে ধরা সম্ভব হয়।”

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “স্থানীয়রা ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশকে জানালে তাকে হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম   

আরও সংবাদ   বিষয়:  আনোয়ারা   

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close