বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
‘জামায়াত ক্ষমতায় এলে মন্দিরেও নিরাপত্তার ঝুঁকি থাকবে না’
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১২:১৪ পিএম
খাগড়াছড়ি আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী

খাগড়াছড়ি আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী

খাগড়াছড়ি আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় এলে মসজিদের মতো মন্দিরেও কোনো নিরাপত্তা দিতে হবে না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে এবং নির্ভয়ে তাদের ধর্ম-কর্ম পালন করতে পারবে। সেখানে কোনো ধরনের নিরাপত্তার ভয় থাকবে না। পাহাড়ি ও বাঙালি সবাই মিলে মিলনসার ও সম্প্রীতির বাংলাদেশ তৈরি করবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে প্রতিটি খাতে টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং দুর্নীতির বিষয়ে জামায়াত জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

এ সময় তিনি জনগণকে আহ্বান জানান, রাষ্ট্রীয় ক্ষমতা জামায়াতের হাতে দিয়ে তাদের একবার পরীক্ষা করে দেখা হোক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের অফিস সম্পাদক মো. ইউছুফ, উপজেলা জামায়াতের আমীর রফিকুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আবু বকর ছিদ্দিক।

এছাড়া গুইমারা উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা খোরশেদ আলম, যুব বিভাগের সভাপতি আব্দুল আজিজ, জামায়াত নেতা সাদেকুর রহমান, আমিনুল ইসলাম, দ্বীন ইসলামসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি   জামায়াত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close