বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
নিজ শরীরে আগুন দিয়ে মারা গেলেন সংগীতশিল্পী নীতু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৪:২৮ AM

নিজ শরীরে আগুন দেওয়ার কারণে পুড়ে নির্মমভাবে মারা গেছেন নেপালের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী নীতু পাউডেলে। 

গত ২৪ অক্টোবর সকালে কীর্তিপুর হাসপাতালের নেপাল ক্লেফট অ্যান্ড বার্ন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে ৩০ বছর বয়স হয়েছিল এ গায়িকার।


সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী কাঠমান্ডু জেলা পুলিশ রেঞ্জের পুলিশ সুপার পবক কুমার ভট্টরাই জানিয়েছেন, নিজ শরীরে পেট্রোলে ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন সংগীতশিল্পী নীতু। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। আর তার মৃত্যুর পর গায়ক বাবুল গিরিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত বোল নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, সহশিল্পী ও দীর্ঘদিনের সঙ্গী গায়ক বাবুলের সঙ্গে দ্বন্দ্বের কারণে শরীরে আগুন দিয়েছিলেন নীতু। পরে গুরুতর অবস্থায় কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলছিল তার। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা থাকার পরও বাঁচানো সম্ভব হয়নি তাকে।

 
মর্মান্তিক এই ঘটনার আগে সোশ্যাল মিডিয়ায় একটি উদ্বেগজনক বার্তা দিয়েছিলেন তরুণী গায়িকা। সেখানে মানসিক যন্ত্রণার ইঙ্গিত দিয়েছিলেন। আর হাসপাতালের রিপোর্টে তার আঘাতের তীব্রতা উঠে এসেছে।


নীতুর মর্মান্তিক এই মৃত্যুতে সংগীত ইন্ডাস্ট্রিতে শোকের ছাঁয়া নেমেছে। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও শোকাহত। এ ঘটনায় গায়ক বাবুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে। পরে পুলিশ মামলা দায়ের করেছে এবং তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে।


উল্লেখ্য, বাবুল ও নীতু আট বছর ধরে সম্পর্কে ছিলেন। গায়ক হিসেবে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন নীতু। আর্থিকভাবে সহযোগিতা এবং স্টুডিওর কারছে রেস্টুরেন্ট পরিচালনায় সহযোগিতা করেছেন। তবে সাম্প্রতিক তাদের মধ্যে ক্রমশ উত্তেজনা বাড়তে থাকে এবং স্টুডিওতে সম্পর্কের জটিলতা নিয়ে কথা চলতে থাকে।



স্বদেশ প্রতিদিন/ এমএস 




আরও সংবাদ   বিষয়:   আগুন   মারা   সংগীতশিল্পী নীতু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close