বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
প্রবাসীদের ‌‘কামলা’ বলায় সওজের উপসহকারী প্রকৌশলীকে শোকজ
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১১:০১ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরের সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উপজেলা উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে প্রবাসীদের নিয়ে অশালীন মন্তব্য করায় আজ বৃহস্পতিবার দুপুরে সওজের জেলা নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান তাকে এ নোটিশ দেন।

জানা যায়, সম্প্রতি সওজের অধীনে সখীপুর-সাগরদীঘি আঞ্চলিক মহাসড়কের কার্পেটিংয়ের কাজ চলছিল। ওই সড়কের কাজ সঠিকভাবে হচ্ছে না অভিযোগ তুলে স্থানীয় এক ব্যক্তি তাঁর ফেসবুক পেজে ভিডিও পোস্ট করেন। তাতে জাহিদ হাসান নামের এক প্রবাসীর মন্তব্যের প্রতিক্রিয়ায় সওজের মির্জাপুর সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমান লেখেন, ‘বিদেশি কামলারাও যদি ইঞ্জিনিয়ার হন, তাহলে তো দেশের ১৮টা বাজবে।’

এরপর থেকে সখীপুরের প্রবাসীসহ স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিক্রিয়া জানাতে থাকেন। একপর্যায়ে তারা গত শুক্রবার উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে মানববন্ধন কর্মসূচি ঘোষণার পর অভিযুক্ত আনিছুর রহমান তাঁর ফেসবুকের মন্তব্যটি অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেন। তাঁর পরিবারের সদস্যও প্রবাসী রয়েছেন বলে উল্লেখ করে ভুল-বোঝাবুঝির অবসান চান।

অন্যদিকে প্রবাসীদের নিয়ে তার ওই অশালীন মন্তব্য ভাইরাল হতে থাকে। আজ দুপুরে টাঙ্গাইল সওজের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান তাকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে আনিছুর রহমানকে জানানো হয়, ‘আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন। যা “সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯” আলোকে সরকারের গণকর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অনুসরণীয় বিষয়সমূহের পরিপন্থী। এমতাবস্থায়, সরকারি নির্দেশনা অমান্য করায় কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে দাখিল করার জন্য বলা হলো।’

এ প্রসঙ্গে উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমান বলেন, ‘ইতিমধ্যে আমার মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি। রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্যের বিষয়ে আমি সবার কাছে ক্ষমা চেয়েছি।’ এ ছাড়া শোকজের চিঠি তিনি হাতে পেয়েছেন বলেও জানান।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  প্রবাসী   ‌‘কামলা’   সওজ   প্রকৌশলী   শোকজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close