বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
বিশ্ববাজারে ফের বাড়ল সোনার দাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১১:৩১ পিএম

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো ও ডলারের দুর্বলতার ফলে বিশ্ববাজারে ফের সোনার দাম বেড়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ০.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৪.০৯ ডলারে পৌঁছায়।

এদিন ডলার সূচক ০.২ শতাংশ কমেছে, যা বুধবার দুই সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছিল। ডলারের এই পতন অন্য মুদ্রাধারীদের জন্য সোনা কেনাকে আরও সহজ করেছে।

ক্যাপিটাল ডটকমের বিশ্লেষক কাইল রডা বলেন, এই উত্থানের তেমন কোনো বড় কারণ নেই, কেবলমাত্র টেকনিক্যাল রিবাউন্ড। ডিসেম্বর মাসে ফেডের আরও সুদের হার কমানোর সম্ভাবনা হ্রাস পাওয়া সোনার জন্য নেতিবাচক। তবে দীর্ঘমেয়াদে সোনার দাম ঊর্ধ্বমুখী ধারায় থাকতে পারে।

বুধবার চলতি বছরের দ্বিতীয়বারের মতো সুদের হার এক-চতুর্থাংশ শতাংশ কমিয়ে ৩.৭৫-৪ শতাংশ সীমার মধ্যে নামিয়েছে ফেডারেল রিজার্ভ।

ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, কর্মকর্তারা ভবিষ্যৎ নীতি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন এবং ডিসেম্বর মাসে আরেকটি হার কমানো হবে, এমন ধারণা না রাখার জন্য বাজারকে সতর্ক করেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে চীনের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে, যার আওতায় যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে এবং এর বিনিময়ে বেইজিং মার্কিন সয়াবিন কেনা পুনরায় শুরু করবে, বিরল ধাতুর রপ্তানি অব্যাহত রাখবে এবং বেআইনি ফেন্টানিল বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেন, যা ছিল তার এশিয়া সফরের শেষ ধাপ। সফরে তিনি দক্ষিণ কোরিয়া, জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়েও অগ্রগতি দাবি করেন।


সূত্র : রয়টার্স

স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্ববাজার   বাড়ল   সোনার   দাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close