দেশে নির্বাচন যেন না হয় সেজন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর পাচুরিয়া ইউনিয়নের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষরিত কপির
বিএনপির স্বাক্ষরিত পাতা বদল করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জুলাই সনদের যে
পাতায় স্বাক্ষর করা হয়েছিল সেই পাতা বদল করে ঐকমত্য কমিশনে জমা দেওয়া
হয়েছে।”
ওই আমলে মানুষ ফিসফিস করে কথা বলেছে উল্লেখ করে রিজভী বলেন, “একটা ফ্যাসিবাদী আমল সরে গিয়েছে। বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার আমল। বিরোধী দল যেন কথা বলতে না পারে সেই আমল সরে গিয়েছে। মুক্তকণ্ঠে কথা বলার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর লড়াই করেছেন।”
জানা যায়, রাজাবাড়ীর জন্মান্ধ গফুর মল্লিক (৭৯) ট্রেনে ফেরি করে বাদাম-নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এমন দৃশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসলে তিনি গফুর মল্লিকের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন বিএনপি নেতাকর্মীদের।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ‘আমরা বিএনপি পরিবারে’র পক্ষ থেকে জন্মান্ধ গফুর মল্লিককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।