বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
বাগেরহাটে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক কর্মশালা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৬:১৭ পিএম
বাগেরহাটে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক কর্মশালা

বাগেরহাটে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক কর্মশালা

সরকারি কর্মচারী হিসেবে দেশের কল্যাণে আমরা সকলে কাজ করে যাচ্ছি। প্রথাগত কর্মকান্ডের বাইরে থেকে বেরিয়ে এসে কর্মশালার মাধ্যমে প্রাপ্ত ধারণা নিয়ে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচারসহ দেশের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। এছাড়া নিজ নিজ জায়গা থেকে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সকলেরই ভূমিকা পালন করতে হবে। ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকালে সনাক সভাপতি অ্যাড. মোঃ শাহ্ আলম টুকু’র সভাপতিত্বে  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি(সনাক) আয়োজনে এবং বাগেরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয় । শুরুতেই কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মো: ফিরোজ উদ্দিন। কর্মশালার বিষয়বস্তুর উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন টিআইবি’র সিই বিভাগের কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান। 

কর্মশালায় জেলা প্রশাসনসহ সিভিল সার্জনের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, ২৫০ শয্যা জেলা হাসাপাতাল, জেলা মাধ্যমিক ও প্রাথমিক অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, পরিবেশ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা প্রাণী সম্পদ অফিস, শিশু একাডেমী, জেলা সমাজেসেবা অফিস, জেলা রেজিস্টারের কার্যালয়সহ জেলার ৪৪টি সরকারি ও ৪টি বেসরকারি উন্নয়ন সংস্থার দপ্তর প্রধান ও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   টেকসই উন্নয়ন অভীষ্ট   প্রাতিষ্ঠানিক   সুশাসন   শীর্ষক    কর্মশালা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close