বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কোম্পানীগঞ্জে ২০০ শিক্ষার্থীর হাতে বই তুলে দিল ব্যারিস্টার মওদুদ আহমদ স্মৃতি ঘর
নোয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৪:৫৮ পিএম
শিক্ষার্থীর মাঝে আত্মউন্নয়নমূলক বই বিতরণ

শিক্ষার্থীর মাঝে আত্মউন্নয়নমূলক বই বিতরণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রায় ২০০ শিক্ষার্থীর মাঝে আত্মউন্নয়নমূলক বই বিতরণ করেছে ব্যারিস্টার মওদুদ আহমদ স্মৃতি ঘর।

ব্যারিস্টার মওদুদ আহমদের স্মৃতি ধরে রাখতে রামপুর ইউনিয়নের তরুণদের উদ্যোগে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর গঠিত হয় সংগঠনটি। শিক্ষার প্রসার ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা করা সংগঠনটির অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মহাম্মদ ইসমাইল। উপস্থিত ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এস এম কামাল উদ্দিন।

সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান ইমরান। 

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন, কার্যনির্বাহী পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আবদুর রহিম, ছালেহ জহুর রঞ্জু, সদস্য আবদুর রাজ্জাক বেলাল, আব্দুল হালিম, মো.নুরুজ্জামান, রিজওয়ান মাহমুদ পিংকু, নুর আলম, এনামুল হক, নুর নবী, আব্দুল আওয়াল শুভ, জিহাদসহ নেতৃবৃন্দ। 

অতিথিরা ব্যারিস্টার মওদুদ আহমদ স্মৃতি ঘরের এমন শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  কোম্পানীগঞ্জ   ২০০ শিক্ষার্থী   হাতে বই   তুলে দিল   ব্যারিস্টার মওদুদ আহমদ   স্মৃতি ঘর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close