বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
যশোরে যুবলীগের ব্যানার তৈরির সময় দুইজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ২:২২ পিএম

যুবলীগের নামে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি হিসেবে ব্যানার তৈরির সময় যশোর শহরে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের একজন ছাপাখানার মালিক এবং অন্যজন যুবলীগের পলাতক নেতা ও যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের কর্মচারী বলে জানা গেছে।

বুধবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের ‘আই এন বি ডিজিটাল’ নামের একটি ছাপাখানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, দেবু মল্লিক ও ছাপাখানার মালিক নাহিদ ইসলাম। অভিযানের সময় পুলিশ ব্যানার তৈরির বেশ কিছু সামগ্রী ও কয়েকটি ব্যানার জব্দ করে।

অভিযানে নেতৃত্ব দেন যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল। এ সময় ডিবি ও সাইবার ক্রাইম ইউনিটের একাধিক দলও অভিযানে অংশ নেয়।

পুলিশ জানায়, জব্দ করা ব্যানারগুলোতে লেখা ছিল ‘শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার কর’ এবং ‘অবৈধ আইসিটি আইন বন্ধ কর’। ব্যানারে আয়োজক হিসেবে আনোয়ার হোসেন বিপুলের নাম ব্যবহার করা হয়েছিল। তিনি যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা।

শেখ হাসিনার পতনের পর থেকে আনোয়ার হোসেন বিপুল পলাতক রয়েছেন। যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের ঘনিষ্ঠ হিসেবে বিপুল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। তিনি কিশোর গ্যাং গড়ে তুলে মাদক ও অস্ত্র ছড়িয়ে দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, বিক্ষোভের নামে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব ব্যানার তৈরি করা হচ্ছিল। আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মী আত্মগোপনে থেকে পরিচিতদের মাধ্যমে এ ধরনের অপকর্মে যুক্ত হচ্ছেন বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন ওসি কাজী বাবুল।



স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  যশোর   যুবলীগ   ব্যানার   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close