জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয় জগতে বরাবরই নিজের আত্মবিশ্বাস এবং সাহসিকতার ছাপ রেখেছেন এই গ্লোবাল স্টার। তবে এবার তিনি সাদা টপ আর ডেনিম জিন্সে সেজে প্রিয়াঙ্কা এবার তার গলায় জড়ালেন আস্ত সাপ! আর সেই ছবি ও ভিডিও পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সম্প্রতি প্রিয়াঙ্কা তার সোশ্যাল মিডিয়ায় সাপের সঙ্গে পোজ দেওয়া একাধিক ছবি ও একটি ভিডিও শেয়ার করেন।
ভিডিওতে তার স্বামী নিক জোনাসকে কৌতুক করে বলতে শোনা যায়, “তোমার এই নতুন গয়না আমার সত্যিই খুব পছন্দ হয়েছে।”
এরপর উত্তরে প্রিয়াঙ্কা বলেন, “ধন্যবাদ, এটা গয়না নয়, এটা সত্যিকারের সাপ।”
স্বামী নিকের খানিকটা ভয়ের অভিব্যক্তি যখন ভিডিওতে স্পষ্ট, ঠিক সেই মুহূর্তে প্রিয়াঙ্কাকে দেখা যায় বেশ মজার ছলে বিষয়টি উপভোগ করতে। অভিনেত্রী স্বাচ্ছন্দ্যে সাপের সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করলেও, নিক কিন্তু এসব থেকে নিজেকে দূরেই রাখলেন।
প্রিয়াঙ্কা তার অনুরাগীদের জন্য সাপের সঙ্গে তার পুরোনো কিছু ছবিও শেয়ার করেছেন। যার মধ্যে একটিতে তার গলায় হলুদ অজগর ঝুলতে দেখা যায়, আর অন্য একটি ছবিতে ছিল কালো রঙের সাপ। একটি ছবিতে আবার অভিনেত্রীকে হাতে কোবরা ধরে থাকতেও দেখা যায়। এসব দেখেই বোঝা যায়, সাপের প্রতি প্রিয়াঙ্কার কোনো ভয়ই নেই।
এদিকে অভিনেত্রীর এমন সাহসিকতায় ভক্তরা বেশ প্রশংসা করছেন তারা কমেন্ট বক্সে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রীর ছবি পোস্ট করে তার সাহসিকতা নিয়ে নানা মন্তব্য করে যাচ্ছেন।