বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
কমলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ২:২৩ পিএম আপডেট: ৩০.১০.২০২৫ ২:২৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। 

গতকাল বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা।

জানা গেছে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ ও আর্থিক সংকট বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত ঘোষণা আগামী ১৫ নভেম্বরের মধ্যে দেওয়া হবে। ঘোষণার আগে বিভিন্ন কলেজের প্রিন্সিপাল ও নীতিনির্ধারকদের সঙ্গে পরামর্শ করা হবে।

যেহেতু অনেক শিক্ষার্থী ইতোমধ্যে চলমান পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, তাই নতুন সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে না। এটি অনার্স পার্ট–৪, পাস কোর্স পার্ট–২ এবং পরবর্তী সকল পরীক্ষায় প্রযোজ্য হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জাতীয় বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close