বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
‘জামায়াত-স্বৈরাচার আঁতাতে গণতন্ত্র হুমকিতে’
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১:৪২ পিএম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, নতুন ষড়যন্ত্রকারীরা স্বৈরাচারদের সঙ্গে হাত মিলিয়ে দেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়। জামায়াতে ইসলামী স্বৈরাচারের সঙ্গে যোগসাজশ করে প্রহসনের কৌশল অবলম্বন করে নির্বাচন বানচাল ও গণতন্ত্র ধ্বংসের পাঁয়তারা করছে।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট বাজারে আয়োজিত বিএনপির এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “বিএনপি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অটল ও অবিচল থাকবে।”

আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, “১৮ বছর বাংলাদেশে একটি কালো অধ্যায় সূচিত হয়েছে। ১১ বছরের বাজেটে হাসিনা ও রেহানাসহ তাদের সন্তানরা দেশের সম্পদ লুটপাট করেছে। এরপর এমপি-মন্ত্রীসহ তাদের অনুসারীরা জনগণের অধিকার কেড়ে নিয়েছে। জোরজবরদস্তি করে তারা ক্ষমতায় না থাকলে দেশের এই অবস্থা হতো না। হাসিনা ঘোষণা দিয়েছিলো ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে- কিন্তু সময়মতো দেশের মানুষ তাকে বিদায় করে দিয়েছে। বাংলার মানুষের রক্ত কখনো বৃথা যায়নি।”

তিনি আরো বলেন, “আগামী ফেব্রুয়ারিতে রমজানের পূর্বে দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে- যে নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করছি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার লক্ষ্যেই বিএনপি কাজ করছে। গুম-খুনের রাজনীতি বন্ধ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়া আন্দোলন করেছেন, অথচ তার বিরুদ্ধেই করা হয়েছে মিথ্যা মামলা।”

সভায় উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ কবিরাজ সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু।

বিশেষ অতিথি ছিলেন রায়পুর পৌরসভা বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাবেক সদস্য সচিব শফিকুল আলম আলমাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, অ্যাডভোকেট খায়ের আলম, যুবদল নেতা হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, উপজেলা ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান হৃদয়, বিএনপি নেতা গাজী মোস্তফা কামাল, ইমাম হোসেন গাজী , ইমতিয়াজ আরিফ, স্বপন কবিরাজ প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   স্বৈরাচার   গণতন্ত্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close