প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৯:৫৩ AM

সংগৃহীত ছবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে পরাজিত হয়ে আগেই সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তাই আগামীকাল শুক্রবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ম্যাচটি এখন টাইগারদের জন্য মান রক্ষার লড়াই।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, শেষ ম্যাচের জন্য স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথম দুই ম্যাচের একই দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।