শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিএনপিতে স্থান নেই : রিজভী
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১০:৫৪ পিএম
নরসিংদীর মাদবদীর হেরিটেজ রিসোর্ট মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে  রুহুল কবির রিজভী

নরসিংদীর মাদবদীর হেরিটেজ রিসোর্ট মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল কবির রিজভী

নরসিংদীতে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে দলকে সুসংগঠিত ও জনগণের প্রকৃত শক্তির প্রতিফলন ঘটানো রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর মাদবদীর হেরিটেজ রিসোর্ট মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যারা চাঁদাবাজি করে, লুটপাট চালায়, সাধারণ মানুষকে হয়রানি করে, খুনি-সন্ত্রাসী ও ফ্যাসিস্ট দলের দোসর, তারা বিএনপির সদস্য হতে পারবে না।”

রিজভী আহমাদ আরও বলেন, “বিএনপি হবে একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এই দলে যোগ দেবেন শিক্ষক, চাকরিজীবী, রিকশা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বিএনপি জনগণের দল, জনগণের শক্তিতেই বিএনপি নতুনভাবে দাঁড়াবে। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে। বিএনপিকে ভাঙতে যত ষড়যন্ত্রই হোক, ব্যর্থ হবেই। আমরা লড়াই করে আজ এখানে এসেছি, আগামীতেও লড়াই করব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী। 

এসময় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যন্ত আরও শক্তিশালী করা হবে। জনগণের অংশগ্রহণই বিএনপির সবচেয়ে বড় শক্তি।

তারা আরও জানান, সদস্য সংগ্রহ কার্যক্রমের পাশাপাশি দলীয় কার্যক্রম গতিশীল রাখতে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচিও হাতে নিয়েছে জেলা বিএনপি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রিজভী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close