বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ে উন্নত ওয়াশরুম নিয়ে ওরিয়েন্টেশন
গফরগাঁও (ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১০:৪৫ পিএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নত ওয়াশরুম সুবিধা প্রাপ্তি ও ব্যবহার বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ আয়োজনে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা অফিসার এস. এম আজহারুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সায়মা সুলতানা ও জিনাত ফারাহ দীনা পাঠান।

এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশনে বক্তারা বলেন, স্কুল পর্যায়ে উন্নত ওয়াশ ব্লক সুবিধা নিশ্চিত করা হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি কমবে এবং স্কুলে উপস্থিতি বৃদ্ধি পাবে। পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টির মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব হবে।



স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ময়মনসিংহ   উন্নত   ওয়াশরুম   ওরিয়েন্টেশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close