
সংগৃহীত ছবি
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক আজ বুধবার (২৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন।
২৯ অক্টোবর পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩০ অক্টোবর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে, খুলনা, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
৩১ অক্টোবর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে, ঢাকা ও সিলেটের অনেক জায়গায়, খুলনার কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর ও ময়মনসিংহের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এই সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ নভেম্বর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
২ নভেম্বর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।