বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নভেম্বর মাসকে লক্ষ্য করে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে: গোলাম মাওলা রনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১০:২৬ পিএম আপডেট: ২৯.১০.২০২৫ ১০:৩৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নভেম্বর মাসকে লক্ষ্য করে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।  তিনি বলেন, ইতিহাসের ধারাবাহিকতায় বর্তমানে দেশি-বিদেশি মীরজাফরদের কবলে পড়তে হচ্ছে।

আজ বুধবার (২৯ অক্টোবর) রাতে নিজের চ্যানেল ‘তিনতন্ত্রে’ দেওয়া এক বিশ্লেষণে রনি বলেন, গত ১৪ মাসে নানা গুজব ও বাস্তব সমস্যার কারণে অনেকের ঘুম হারাম হয়ে গেছে।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য অচল, নতুন বিনিয়োগ নেই, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ অনিশ্চিত, আর চট্টগ্রাম বন্দরের বিদেশি নিয়ন্ত্রণ এবং মাশুল চার্জ বহুগুণ বৃদ্ধির কারণে বিদেশিরা দেশের অবস্থা খতিয়ে দেখছে।

রনি আরও বলেন, পুলিশ বাহিনীর মাত্র কয়েকজন কর্মকর্তা সরকারের পক্ষে কাজ করছেন, অন্যদিকে সারা দেশের পুলিশ সদস্যরা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। গ্রামাঞ্চলের থানাগুলোতে পুলিশদের উপর মানসিক চাপও চলছে।

তিনি সতর্ক করেন, নভেম্বর মাস দেশের জন্য টানাপড়েন ও ভাঙা-গড়ার মাস, আর এই মুহূর্তে দেশি-বিদেশি চক্রান্ত দেশের পরিস্থিতি বিপজ্জনক করছে। রনি বলেন, অর্থনৈতিক সংকট চরম, স্বপ্ন আকাশচুম্বী, বাস্তবতা তলানিতে, এবং তাই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নভেম্বর   গোলাম মাওলা রনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close