বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাক্সে ভেসে বাংলাদেশে ঢুকে পড়লেন ভারতীয় নাগরিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১০:৩০ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জে সীমান্ত দিয়ে স্টিলের বাক্সের সাহায্যে নদীতে ভেসে বাংলাদেশে ঢুকে পড়েছেন এক ভারতীয় নাগরিক। জানা গেছে এই ব্যক্তির নাম বীরেশ্বর দাশগুপ্ত (৪৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার বাসিন্দা।


এ ঘটনায় বীরেশ্বর দাশগুপ্তকে আটক করেছে বিজিবি। পরে বুধবার (২৯ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে কালিগঞ্জ থানা পুলিশ। 

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় বীরেশ্বরকে আটক করা হয়। তিনি একটি বড় স্টিলের বাক্সের ভিতরে বসে লগি ও বৈঠার সাহায্যে ইছামতি ও কালিন্দী নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। ট্যাংকের চারপাশে পাঁচ লিটারের খালি পানির বোতল বাঁধা ছিল, যা ভেসে থাকার কাজে ব্যবহার করা হয়েছিল।

 
স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে বসন্তপুর সীমান্ত পেরিয়ে কাঁকশিয়ালী নদী ধরে প্রায় দুই কিলোমিটার ভেসে এসে তিনি নাজিমগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছান। বাক্সটি দেখে সন্দেহ হলে স্থানীয়রা কাছে গিয়ে ভেতরে একজন মানুষ দেখতে পান। পরে তাকে আটক করে বসন্তপুর বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়। 

জিজ্ঞাসাবাদে বীরেশ্বর দাশগুপ্ত জানান, তিনি একটি ট্যাংকের মতো বাক্স বানিয়ে নদীতে নামেন। তবে, জোয়ারের পানিতে ভেসে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।

কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে তাকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/রাফি


 



আরও সংবাদ   বিষয়:  ভারতীয়নাগরিক   বাক্সেভেসে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close