বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনায় ইউথ ফর পলিসির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৭:১৮ পিএম
পাবনায় ইউথ ফর পলিসির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনায় ইউথ ফর পলিসির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

“ঝরে পড়া কমাই, শিক্ষার আলো বাড়াই” এই স্লোগানকে সামনে রেখে পাবনায় ‘ইউথ ফর পলিসি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় পাবনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেলিম নাজির স্কুলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াকুব আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক স্বদেশ প্রতিদিনের পাবনা জেলা প্রতিনিধি মো. শিশির ইসলাম, দৈনিক আজকের দর্পণের পাবনা জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স, পাবনা ক্যাডেট কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল আব্দুল আজিজ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শহিদুল ইসলাম লালু এবং সিনিয়র শিক্ষক মোছা. মনিরা জাহান।

সভায় বক্তারা শিশুর মেধা বিকাশে স্কুল থেকে ঝরে পড়ার কারণ, সামাজিক ও পারিবারিক দায়বদ্ধতা এবং দায়িত্ববোধ নিয়ে আলোচনা করেন। এছাড়া IID এবং Youth for Policy সম্পর্কে ধারণা ও কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তানজীব সোহান, কো-লিড, ইউথ ফর পলিসি, পাবনা জেলা; এবং অত্র স্কুলের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আসিফ শেখ ও অন্বেষা অর্পা।

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. ফয়সাল আহমেদ, উম্মে সুফিয়া খাতুন শামীমা, সুমনা রায়, আফিয়া জাহান, ইয়ামিন আহমেদ তানভীর, হাসিবুর রহমান হাসান প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাবনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close