বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পটুয়াখালীতে ৫ নবজাতক নিয়ে অর্থকষ্টে লামিয়ার পরিবার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৭:০৭ পিএম

পটুয়াখালীতে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন লামিয়া বেগম নামের এক গৃহবধূ। এলাকায় আনন্দের দেখা দিলেও চরম দুশ্চিন্তায় লামিয়ার পরিবার । নবজাতকদের পুষ্টি, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন এই দম্পত্তি। 

গত ৬ অক্টোবর দুপুর ১২টার দিকে বরিশাল শহরের ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দেন লামিয়া বেগম। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের মুদি দোকানদার সোহেল হাওলাদারের স্ত্রী। স্থানীয় বাহেরচর বাজারে তার একটি ছোট মুদি দোকান রয়েছে—সেই আয়ের ওপরই চলে তাদের সংসার।

সোহেল হাওলাদার বলেন, প্রতিদিন দুধ ও ন্যাপকিন কিনতেই দেড় থেকে দুই হাজার টাকা খরচ হয়। শিশুরা অসুস্থ হলে চিকিৎসার খরচও যোগ হয়। আমার মতো সীমিত আয়ের মানুষের পক্ষে এই ব্যয় বহন করা খুব কঠিন।

তিনি আরও জানান, সন্তান প্রসবের পর হাসপাতালে নয় দিন থাকতে হয়েছে। ধার-দেনা ও এনজিও ঋণ মিলিয়ে এখন প্রায় দুই লাখ টাকা দেনা হয়েছে। স্ত্রীরও প্রয়োজন পুষ্টিকর খাবারের, কিন্তু তা কেনার সামর্থ্য তার নেই।

সোহেলের শাশুড়ি শাহনাজ বেগম বলেন, জন্মের পর অনেকেই এসে দেখে গেছেন, সাহায্যের আশ্বাসও দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ সহযোগিতা করেননি। মা-মেয়ে মিলে সারাদিন বাচ্চাগুলোর যত্ন নিচ্ছি, এতে আমাদেরও কষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি বা বেসরকারিভাবে যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে হয়তো এই নিষ্পাপ শিশুদের ভবিষ্যৎ কিছুটা নিরাপদ হবে।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ বলেন, নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমরা নিবিড়ভাবে কাজ করছি। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
  
এদিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, এ ধরনের অসহায় পরিবারকে সহায়তার জন্য সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দ থাকে। তারা নিয়ম অনুযায়ী আবেদন করলে আমরা সহযোগিতা করব।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ঘটনা। পরিবারটি যদি উপজেলা প্রশাসনের কাছে সহায়তা চায়, আমরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেব।



স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   ৫নবজাতক   লামিয়া   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close