সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      
দক্ষিণ কোরিয়ায় ট্রাম্পের আগমনের প্রতিবাদে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১২:০১ পিএম আপডেট: ২৯.১০.২০২৫ ১:৪১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক শহর গিয়ংজুতে আজ বুধবার (২৯ অক্টোবর) পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগমনের কারণে শহরে নিরাপত্তা ছিল সর্বোচ্চ স্তরে। উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি ট্রাম্পের আগমনের বিরুদ্ধে কিছু নাগরিকও প্রতিবাদে অংশ নিয়েছেন।

তাদের হাতে ছিল নানা পোস্টার ও ব্যানার, তাতে লেখা—‘নো কিংস’ এবং ‘ট্রাম্প এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলকে একা ছেড়ে দিন’। মার্কিন প্রেসিডেন্টের ‘স্বৈরাচারী প্রবণতার’ প্রতিবাদ জানিয়ে তারা এসময় স্লোগান দেন।

প্রতিবাদকারীদের মধ্যে এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ট্রাম্প যে শুল্কনীতি চাপিয়ে দিচ্ছেন, তা এই অঞ্চলের মানুষের জীবনে ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। এটি নিপীড়নমূলক ও নিষ্ঠুর।

ট্রাম্প গিয়ংজুতে এপেক সম্মেলনে অংশ নেবেন। এরপর বৈঠকে বসবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর সঙ্গে।

বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়কে ট্রাম্পের মুখের একটি বড় কাগজের প্রতিকৃতি টাঙিয়ে লাল কার্ড দেখিয়ে সতর্কবার্তা দেন, “এটি চূড়ান্ত বার্তা, এশিয়া–প্রশান্ত মহাসাগর অঞ্চলে একা হস্তক্ষেপ করা বন্ধ করুন।”

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  দক্ষিণ কোরিয়ায   ট্রাম্প   আগমন   বিক্ষোভ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close