বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত পরিপত্র জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১২:০৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

পরিপত্র অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা সমান নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ‘পরিশিষ্ট-ঘ’ এর কাম্য শিক্ষাগত যোগ্যতা (নির্দিষ্ট পদের বিপরীতে) সংশোধন করে কাম্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হলো।

পরিপত্র অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগে শিক্ষাগত যোগ্যতা বর্তমানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি/সমমান অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান।

এ ক্ষেত্রে সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

অন্যদিকে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান এবং বিএড ডিগ্রি বা সমমান। এ ক্ষেত্রে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  অধ্যক্ষ   প্রধান শিক্ষক   প্রভাষক   শিক্ষাগত যোগ্যতা   সংক্রান্ত   পরিপত্র   জারি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close