বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জেমস অ্যান্ডারসন অর্জন করলেন নাইটহুড খেতাব
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১:৫৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন অবশেষে অর্জন করলেন রাজকীয় সম্মাননা। উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক গৌরবময় অনুষ্ঠানে প্রিন্সেস অ্যানের হাত থেকে নাইটহুড গ্রহণ করেন ইংল্যান্ডের সর্বকালের সর্বাধিক উইকেটশিকারি এই তারকা।

৪৩ বছর বয়সী অ্যান্ডারসনকে ২০২৪ সালের এপ্রিলে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পদত্যাগপরবর্তী সম্মানসূচক তালিকায় মনোনীত করা হয় ক্রিকেটে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ। যুক্তরাজ্যের বিদায়ি প্রধানমন্ত্রীরা বিভিন্ন অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ নাইট প্রস্তাব করে যেতে পারেন, যা রাজা অনুমোদন করেন।

গত বছরের জুলাইয়ে লর্ডসে নিজের ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি টানেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অ্যান্ডারসন নিয়েছেন ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট—যা কোনো ফাস্ট বোলারের জন্য বিশ্ব রেকর্ড। ইতিহাসে তার ওপরে আছেন কেবল দুই কিংবদন্তি স্পিনার—শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (৮০০) ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (৭০৮)। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও অ্যান্ডারসনের নাম সবার ওপরে, ২৬৯ উইকেট নিয়ে এখনো তিনি ইংল্যান্ডের সেরা।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও তিনি খেলা ছাড়েননি। ২০২৪ মৌসুমে কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন এবং এক দশক পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরে দলকে নিয়ে যান এজবাস্টনে অনুষ্ঠিত ফাইনালস ডেতে।

এছাড়া, ‘দ্য হান্ড্রেড’-এর ম্যানচেস্টার অরিজিনালস দলের হয়ে ওয়াইল্ডকার্ড চুক্তিতে খেলেছেন তিনি। জানা গেছে, ২০২৫ মৌসুমেও ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে তার সঙ্গে আলোচনা চলছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  জেমস অ্যান্ডারসন   অর্জন করলেন   নাইটহুড খেতাব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close