বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
তুরস্কে জুয়া কেলেঙ্কারিতে ৩৭১ জন রেফারির নাম যুক্ত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১:০৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তুরস্কের ফুটবলে এক অভূতপূর্ব কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ) জানিয়েছে, শত শত ম্যাচ কর্মকর্তা বহু বছর ধরে জুয়া খেলায় জড়িত ছিলেন। পাঁচ বছরের দীর্ঘ তদন্তের পর ফেডারেশন এখন শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে মামলা শুরু করছে।

তদন্তে জানা যায়, ৫৭১ জন সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনের অন্তত একটি বেটিং কোম্পানির অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে ১৫২ জন নিয়মিতভাবে জুয়ায় অংশ নিয়েছেন, আর ৪২ জন রেফারি এক হাজারেরও বেশি ম্যাচে বাজি ধরেছেন। এমনকি একজন কর্মকর্তার ক্ষেত্রে ১৮ হাজার ২২৭টি পৃথক বেটিং রেকর্ড পাওয়া গেছে।

ইস্তাম্বুলে সংবাদ সম্মেলনে টিএফএফ সভাপতি ইব্রাহিম এতেম হাজিওসমানওগ্লু বলেন, ‘তুর্কি ফুটবলকে তার প্রাপ্য জায়গায় ফেরাতে হলে, আগে যা কিছু নোংরা আছে, সবকিছু পরিষ্কার করতে হবে।’

তিনি জানান, সংশ্লিষ্টদের নাম প্রকাশ করা হবে না, তবে তালিকায় তুরস্কের শীর্ষ দুই লীগের ৭ জন রেফারি ও ১৫ জন সহকারী রেফারি রয়েছেন। এছাড়া নিচের স্তরের লিগ থেকে রয়েছে ৩৬ জন শ্রেণিভুক্ত রেফারি ও ৯৪ জন সহকারী রেফারি। দোষীদের ফেডারেশনের শৃঙ্খলাবিষয়ক বোর্ডে পাঠানো হবে এবং তারা প্রয়োজনীয় শাস্তির মুখোমুখি হবেন। 

ফেডারেশনের শৃঙ্খলা বিধি অনুযায়ী, খেলোয়াড়, কোচ বা কর্মকর্তা কারও জন্যই বেটিংয়ে অংশ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। দোষী প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

অন্যদিকে, ফিফার নীতিমালার ২৭ নম্বর ধারায় বলা হয়েছে, রেফারিদের কেউ বেটিংয়ে জড়িত প্রমাণিত হলে তাকে ১ লাখ সুইস ফ্রাঁ (প্রায় ৯৪ হাজার পাউন্ড) জরিমানা এবং সর্বোচ্চ তিন বছরের জন্য ফুটবল সংক্রান্ত সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করা যেতে পারে। 

ঘটনাটি প্রকাশ্যে আসার পর তুরস্কের বড় ক্লাবগুলোও প্রতিক্রিয়া জানিয়েছে। 

বেসিকতাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই তদন্তের ফলাফল তুর্কি ফুটবলে স্বচ্ছতার নতুন সূচনা হতে পারে।’ 

ত্রাবজনস্পোর জানিয়েছে, “এটি তুর্কি ফুটবলে ন্যায়ের পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ।”

ফেনারবাচের সভাপতি সাদেত্তিন সারান বলেন, “এটি যেমন চমকপ্রদ, তেমনি গভীরভাবে হতাশাজনকও। তবে সত্যটি প্রকাশ্যে আসা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক।”

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:   তুরস্ক   জুয়া   কেলেঙ্কারি   ৩৭১ জন   রেফারি   নাম যুক্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close