প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১:১৫ AM

প্রতীকী ছবি
রাজধানীসহ দেশের নানা এলাকায় প্রতিদিন বিভিন্ন কর্মসূচি চলে সরকারের দফতর, সংস্থা, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে। এসব কর্মসূচির কারণে অনেক সড়কই বন্ধ বা স্থবির হয়ে পড়ে, যার ফলে রাজধানীতে সড়কে নেমে নানা ধরনের বিড়ম্বনার মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে।
তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন। বুধবার (২৯ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
জামায়াতের কর্মসূচি
সকাল ৯টা ৩০ মিনিট : মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের প্রতিনিধি দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিং।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টা : গুলশান লিংক রোডের আলোকিতে ‘Empower: Women for Climate Resilient Societies’ শীর্ষক সেমিনারে যোগ দেবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিএনপির কর্মসূচি
সকাল ১০টা ৩০ মিনিট : জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বিচার সংস্কার নির্বাচন অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ শীর্ষক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল ১০টা ৩০ মিনিট : হোটেল লেকশোর-এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গণ-অধিকার পরিষদর কর্মসূচি
বিকাল ৪টা ৩০ মিনিট : গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ