শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খোলা বাজারে ডলারের দর ১২৫ টাকা, ব্যাংকেও মূল্য বাড়ার ধারা অব্যাহত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১:০০ AM আপডেট: ২৯.১০.২০২৫ ১১:৩৫ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ব্যাংকের পাশাপাশি খোলা বাজারেও (কার্ব মার্কেট) ডলারের মূল্য বেড়েছে উল্লেখযোগ্যভাবে। মাত্র তিন কার্যদিবসে ব্যাংকগুলোতে প্রতি ডলারের গড় মূল্য প্রায় ৬০ পয়সা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১২২ টাকা ৮০ পয়সায়। অন্যদিকে, খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকায়, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ দর।

ফলে টাকার মান আরও কমছে, অন্যদিকে শক্তিশালী হচ্ছে ডলার। গত সপ্তাহে (২২ অক্টোবর) ব্যাংকে প্রতি ডলারের গড় দাম ছিল ১২২ টাকা ১০ পয়সা। এখন অনেক ব্যাংকে বিক্রয়মূল্য ১২২ টাকা ৯০ পয়সা পর্যন্ত উঠেছে। 

গত বৃহস্পতিবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২২ টাকা ৫০ পয়সা ও সর্বনিম্ন ১২২ টাকা ১০ পয়সা। আর গড় দাম ছিল ১২২ টাকা ৪০ পয়সা। আগের দিন বুধবার সর্বোচ্চ দাম ছিল ১২২ টাকা ২৫ পয়সা ও সর্বনিম্ন ১২২ টাকা। গড় দাম ছিল ১২২ টাকা ৬ পয়সা। এক সপ্তাহ আগে ১৬ অক্টোবর ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২১ টাকা ৮৬ পয়সা ও সর্বনিম্ন ১২১ টাকা ৮০ পয়সা। গড় দাম ছিল ১২১ টাকা ৮৪ পয়সা। সাম্প্রতিক সময়ে আমদানি বাড়ার কারণে ডলারের চাহিদা বেড়েছে। যে কারণে এর দাম বাড়ছে। 

ব্যাংকাররা জানান, রমজান মাস সামনে রেখে প্রয়োজনীয় খাদ্য ও ভোগ্যপণ্যের এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ বেড়েছে। ফলে ডলারের চাহিদা হঠাৎ বেড়ে গিয়ে দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে আমদানির জন্য এলসি খোলা হয়েছে ৬.৩০ বিলিয়ন ডলারের, যা আগস্টের তুলনায় ১৭.২৯ শতাংশ বেশি। এতে বাজারে ডলার সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, আগস্ট ও সেপ্টেম্বরে রপ্তানি আয় প্রত্যাশার তুলনায় কম এসেছে, ফলে ডলার সরবরাহ হ্রাস পেয়েছে। যদিও রেমিট্যান্স প্রবাহ কিছুটা বেড়েছে, তা বাজার স্থিতিশীল রাখতে পুরোপুরি যথেষ্ট নয়।

পল্টনের এক ডলার ব্যবসায়ী বলেন, হঠাৎ করেই ডলারের চাহিদা বেড়ে গেছে। সে কারণেই দাম বেড়েছে। 

মানি চেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এস এম জামান বলেন, ‘ডলারের দর খোলা বাজারে তেমন একটা বাড়েনি। ব্যাংকে বেড়েছে বলে শুনেছি।’

সোমবার খোলা বাজারে ডলার ক্রয়মূল্য ছিল ১২৪ টাকা ৯০ পয়সা এবং বিক্রয়মূল্য ছিল ১২৫ টাকা। গত সপ্তাহে প্রাইস বোর্ডে ডলারের ক্রয় রেট ১২৩ টাকা ৮০ পয়সা এবং বিক্রয় দর ছিল ১২৪ টাকা ৮০ পয়সা। এক সপ্তাহ আগে এই দর ছিল ১২৪ টাকা। 

সোমবার রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক প্রতি ডলার ১২৩ টাকায় বিক্রি ও ১২২ টাকায় ক্রয় করেছে। বেসরকারি ইস্টার্ন ব্যাংক বিক্রি করেছে ১২৩ টাকা ৫০ পয়সায় এবং ক্রয় করেছে ১২২ টাকা ৫০ পয়সায়। অন্যদিকে, সিটি ব্যাংক ডলার বিক্রি করেছে ১২৩ টাকা ৭৫ পয়সায় ও ক্রয় করেছে ১২২ টাকা ৭৫ পয়সায়।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  খোলা বাজার   ডলারের দর   ১২৫ টাকা   ব্যাংক   মূল্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close