শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই ছাত্রলীগ নেতা অবশেষে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১০:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর ঘটনায় চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নগরীর আগ্রাবাদে তার মালিকানাধীন ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে টিপুকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মোস্তফা কামাল টিপু নগরীর আগ্রাবাদ নাজিরপাড়া মগপুকুরপাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, ছাত্রলীগের সাবেক এই নেতা (টিপু) পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। একসময় তিনি নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন। পরবর্তীতে বন্দর-পতেঙ্গা এলাকার আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফের গ্রুপে যোগ দেন। সর্বশেষ সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দিতেন।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল আজাদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে টিপুর প্রকাশ্যে গুলিবর্ষণের ছবি ও ভিডিও ফুটেজ আছে। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি প্রকাশ্যে আসেন এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে নিষিদ্ধ দলের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, অভিযানে টিপুর কার্যালয় থেকে একটি আগ্নেয়াস্ত্র ও চার ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গোলাবারুদের পরিমাণ গণনার পর জানানো হবে।

ওসি বলেন, টিপুর বিরুদ্ধে নগরীর কোতোয়ালি, ডবলমুরিং, চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় একাধিক মামলা আছে এবং সেগুলো যাচাই-বাছাই চলছে।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট দুপুরে নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালিয়েছিলেন টিপু।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ



আরও সংবাদ   বিষয়:  ছাত্র-জনতা   গুলি চালানো   ছাত্রলীগ নেতা   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close