বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
আশুলিয়ায় নকল ওষুধ তৈরির কারখানায় র‍্যাবের অভিযান, আটক ১
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৩:৪১ AM

সাভারের আশুলিয়ায় নকল ওষুধ তৈরির একটি গোপন কারখানায় অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। এ সময় বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে আশুলিয়ার বাইপাইল পশ্চিম পাড়ার মোতালেব ভিলা নামের একটি ভবনে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৪।

আটককৃত ব্যক্তির নাম জিসান (২৮)। তিনি পাবনা জেলার বাসিন্দা এবং ‌ওই কারখানার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ছয়তলা ভবনের ছাদের এক কক্ষে বিভিন্ন নামিদামি কোম্পানির নামে ভেজাল ওষুধ উৎপাদন করা হচ্ছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওষুধ তেরীর কারখানা থেকে বোতল, লেবেল, কেমিক্যাল, প্যাকেট এবং ওষুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় একই ভবনের দ্বিতীয় তলায় ও নিচতলায় ‘গাজী মেডিসিন পয়েন্ট’ নামের ২টি গোডাউন এবং নিচতলার বাহিরে তাদের বিক্রয় কেন্দ্র ‘গাজী মেডিসিন ডিস্ট্রিবিউশন’ নামের ওষুধের দোকান থেকে বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন বিদেশি ওষুধ জব্দ করা হয়।

র‍্যাব আরো জানায়, তারা মূলত তাদের যে ‘গাজী মেডিসিন ডিস্ট্রিবিউশন’ নামের বিক্রয় কেন্দ্রটি রয়েছে, সেখানে বৈধ ওষুধের আড়ালে এ সকল নকল পণ্য বাজারজাত করে আসছিল।

অভিযানের নেতৃত্ব দেওয়া র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, “র‌্যাব-৪ ও ড্রাগ এডমিনিস্ট্রেশনের উদ্যোগে যৌথভাবে এই ছয়তলা বিল্ডিংয়ে অবস্থিত নকল ওষুধের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এই বাড়িতে বাসার মধ্যে কারখানা ও গোডাউন রয়েছে সেখানে বিপুল পরিমাণ নকল ওষুধ, আন রেজিস্টার্ড ওষুধ ও অনুমোদনহীন বিদেশি ওষুধ পাওয়া গিয়েছে। এগুলো মানুষের জন্য ক্ষতিকর।”

তিনি আরো বলেন, “কারখানার মালিক পলাতক রয়েছে, তবে আমরা ম্যানেজারকে ধরেছি এবং দুই লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে। এগুলো ধ্বংস করা হবে এবং মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   কারখানা   র‍্যাব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close