প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৯:৪৪ পিএম

সংগৃহীত ছবি
মানবপাচারকারীদের প্রলোভনে ইউরোপ যাওয়ার পথে লিবিয়ায় আটকা পড়া আরও ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রত্যাবাসিতদের পথখরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করে। লিবিয়ার বাংলাদেশি দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, দেশটির সরকার এবং আইওএম-এর সহযোগিতায় এই ১৭৪ জন অনিয়মিত প্রবাসী দেশে ফিরেছেন। এদের মধ্যে অনেকেই লিবিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জনসচেতনতা বৃদ্ধি করতে এবং প্রবাসীদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করতে আহ্বান জানায়। এছাড়া, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও বাংলাদেশির নিরাপদ প্রত্যাবাসনের জন্য সরকার, দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।