মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৫:৩৮ পিএম

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনানী মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আনন্দ মিছিলে যুবদলের নেতাকর্মীরা ঢাক–ঢোল বাজিয়ে ও নাচ–গানে অংশ নেন। এতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যুবশক্তির ভূমিকা নিয়ে আলোচনা করেন। 

তারা বলেন, “যুবদল সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও সেই ভূমিকা অব্যাহত রাখবে।”

বক্তারা আরও আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলনে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবে।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বর্ণাঢ্য   আয়োজন   পটুয়াখালী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close