বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৩ দফা দাবিতে ঢাবির রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও ডাকসু ও হল সংসদ নেতৃবৃন্দের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:৩৪ পিএম
৩ দফা দাবিতে ঢাবির রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও ডাকসু ও হল সংসদ নেতৃবৃন্দের

৩ দফা দাবিতে ঢাবির রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও ডাকসু ও হল সংসদ নেতৃবৃন্দের

ডাকসু ফান্ডের টাকা হস্তান্তরসহ ৩ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও করেছে ডাকসু ও হল সংসদ নেতৃবৃন্দ।

আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও করে তারা। এ সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

তাদের দাবি সমুহের মধ্যে রয়েছে ২০১৯ ডাকসু পরবর্তী সময় থেকে ডাকসু ও হল সংসদ ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা হস্তান্তর ও ডাকসুর অতীতের সকল ফান্ডের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে বাজেট স্বচ্ছভাবে উপস্থাপন, নিরাপদ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে ক্যাম্পাস থেকে টোকাই, ভবঘুরে ও মাদকচক্র নির্মূল এবং জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে মিছিলে নেতৃত্বদানকারী ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিন সহ সকল ফ্যাসিবাদের দোসর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করে বিচারের মুখোমুখি করা।

এদিন প্রশাসনিক ভবন ঘেরাওকালে তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরবর্তীতে, ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর কক্ষে প্রবেশ করে ৩ দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। পরবর্তীতে, ঢাবির প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের আশ্বাসে তারা শান্ত হন।

এ বিষয়ে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, আমরা দায়িত্ব নেওয়ার দেড় মাস পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আমাদের বাজেট বুঝিয়ে দিতে পারেনি। এজন্য আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে গালি খেতে হচ্ছে। এছাড়াও, গতকাল আমরা ক্যাম্পাস থেকে হকারদের উচ্ছেদ করলে বামরা বহিরাগত এনে ক্যাম্পাসে মিছিল করে। কিন্তু প্রশাসন এ ব্যাপারে নির্বিকার ভুমিকা পালন করছে।

তিনি উল্লেখ করেন, ২৪ এর ৩ আগস্ট খুনি হাসিনার পক্ষে মিছিল করে ট্রেজারার অফিসের কর্মকর্তা রুহুল আমিন। কিন্তু সে এখনো বহাল তবিয়তেই আছে। এখন অবধি তাকে গ্রেফতার করা হয়নি। সে নিয়মিত অফিস করে যাচ্ছে। এটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য লজ্জার।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ঢাবি   ডাকসু   রেজিস্ট্রার বিল্ডিং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close