সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৭ হাজার রানে ব্র্যাডম্যানকে ছাড়ালেন মুশফিক      ● পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজনের মৃত্যু      ● বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: হুমায়ুন কবির      ● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      ● আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলে পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা      ● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       
নাহিন হত্যার বিচার চেয়ে এআইইউবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:০৩ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ৫:২০ PM

মাদকাসক্ত, প্রতারক স্বামীর ব্ল্যাকমেইলিং ও অমানবিক নির্যাতনে হত্যার শিকার হওয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) ইংরেজি বিভাগের ২২/৩ ব্যাচের ছাত্রী নাহিন হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সহপাঠীরা।

আজ রবিবার (২৬ অক্টোবর) স্বাধীন গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানবন্ধনে নাহিনের বাবা বলেন, “আমি আমার মেয়ে হত্যার সঠিক বিচার চাই। বাংলাদেশে আর কোনো মেয়ে সাথে যেন এমনটি না হয় সেজন্য প্রশাসনের সতর্কতা চাই।”

এআইইউবির ইংরেজি বিভাগের শিক্ষক শিহাব সাকিব বলেন, “আমরা খুব দ্রুতই এই হত্যাকাণ্ডের বিচার চাই। যে বা যারা এই কাজ করেছে অথবা নাহিনকে এ পর্যায়ে আসতে বাধ্য করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এছাড়াও এদিন মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্রছাত্রী উপস্থিত থেকে নানা ব্যানার-পেস্টুনে দাবি উল্লেখ করে এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/নাজমুল


আরও সংবাদ   বিষয়:  আইইউবি   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close